বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

দেশে ডেঙ্গুর থাবা অব্যাহত, মৃত্যুর সংখ্যা ৪০১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:00:51 pm, Tuesday, 9 December 2025
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। একই সময় নতুন করে ৪২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের ভৌগোলিক বণ্টনে দেখা যায়—বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগের জেলা পর্যায়ে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, দক্ষিণ সিটিতে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং রংপুর বিভাগে ১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এক দিনে ৫২৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৭৬০ জনে।
৯ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭০৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক চার শতাংশ এবং নারী ৩৭ দশমিক ছয় শতাংশ।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, গত বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মশার ঘনত্ব কমলেও আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেঙ্গু ঝুঁকি এখনও বিদ্যমান। নাগরিকদের ঘর-বাড়ি, ছাদ, ড্রেন ও চলমান নির্মাণস্থলে জমে থাকা পানি পরিষ্কারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দেশে ডেঙ্গুর থাবা অব্যাহত, মৃত্যুর সংখ্যা ৪০১

প্রকাশের সময় : 07:00:51 pm, Tuesday, 9 December 2025