ভোলায় অপহরণকারী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় অপহরণকারী গ্রেফতার

ভোলায় অপহরণকারী গ্রেফতার

ভোলায় অপহরণকারী গ্রেফতার




ভোলা প্রতিনিধি॥ ভোলা চরফ্যাশন উপজেলায় অপহরণ মামলায় গৃহ শিক্ষক মো. শাহিন (২৬) কে আটক করেছে থানা পুলিশ। সে এখন ভোলা জেল হাজতে রয়েছে। দীর্ঘ দিন অবিবাহিত হলেও অপহরণকারী সোহাগ পন্ডিত কে এখনও আটক করতে পারে নি পুলিশ। এদিকে মেয়েটিকেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপ্রাপ্ত মেয়ে কে না পেয়ে উদ্বিগ্ন মেয়ের পরিবার।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, চরফ্যাশন জিন্নাগর ৪নং ওয়ার্ডের রশিদ মাষ্টার এর ছেলে মো. শাহিন বাসায় বাসায় গিয়ে গৃহ শিক্ষক হিসাবে পড়াতেন। ওই গৃহ শিক্ষক শাহিন জিন্নাগর ৫নং ওয়ার্ড এর জৈনক রহিম মিয়ার মেয়ে এবং তার ছাত্রী কে ফুসলিয়ে শশীভূষণ থানার রসুলপুর ১নং ওয়ার্ডের মো. জাফর পন্ডিত এর ছেলে ও তার আপন খালাতে ভাই মো. সোহাগ পন্ডিত এর সাথে প্রেম ভালোবাসায় সহযোগিতা করেন। ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে কৌশলে বিভিন্ন চাপ প্রয়োগ করে শাহিন ও মাছুম এর সহযোগীতায় ১৫-১০-২০২০ ইং তারিখে সোহাগ পন্ডিত মটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়।

 

 

এ ঘটনায় মেয়ের বাবা ৩ জনকে আসামী করে চরফ্যাশন থানায় একটি অপহরণ মামলা করেন। যার নং ২২। এ অভিযোগের ভিত্তিতে ২নং আসামী গৃহ শিক্ষক শাহিন কে ২৩-১০-২০২০ইং তারিখে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে এখনও জেল হাজতে রয়েছে।

 

 

দীর্ঘ দিন অতিবাহিত হলেও অপহরণকারী সোহাগ পন্ডিত কে এখনও আটক করতে পারেনি পুলিশ এবং অপ্রাপ্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়েকে না পেয়ে ওই পরিবারটি খুবই দুঃচিন্তায় রয়েছে।

 

 

এব্যাপার চরফ্যাশন থানার ওসি মো.মনির হোসেন মিয়া জানান, এ মামলায় ২ নং আসামী কে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপহরণকারী সহ বাকীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD