ভাড়া দিতে না পারায়: বাকপ্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলার দায় স্বীকার চালক-হেলপারের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভাড়া দিতে না পারায়: বাকপ্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলার দায় স্বীকার চালক-হেলপারের

ভাড়া দিতে না পারায়: বাকপ্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলার দায় স্বীকার চালক-হেলপারের

ভাড়া দিতে না পারায়: বাকপ্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলার দায় স্বীকার চালক-হেলপারের




ভয়েস অব বরিশাল॥ ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ‘এন মল্লিক’ পরিবহনের বাসচালক মো. সবুজ ও হেলপার মো. নাহিদ।

 

 

শনিবার দুই দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তারা দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন।

 

 

এতে মামলার তদন্ত কর্মকর্তা জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ উজ জামান তাদের জবানবন্দি রেকর্ড করেন।

 

 

এর আগে বুধবার অভিযুক্ত ‘এন মল্লিক’ পরিবহনের বাসচালক মো. সবুজ ও হেলপার মো. নাহিদকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফায়রুস তাসনিম।

 

 

তারও আগে ৯ মার্চ ঢাকার কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ছুঁড়ে ফেলার ঘটনায় বাসের চালক সবুজ মিয়া (৪০) ও হেলপার হাসান (২২) হেলপারকে গ্রেফতার করা হয়।

 

 

উল্লেখ্য, ৭ মার্চ সকালে ভাড়া না থাকায় বোরকা পরিহিত বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়া হয়। আর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

 

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এন মল্লিক নামের একটি এসি বাস (নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১) এসে থামে রোহিতপুর বাজারে। বাসের ভেতর থেকে ধূসর বোরকা পড়া এক নারীকে টেনেহিঁচড়ে গেটের কাছে এনে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। আর রাস্তায় উপুড় হয়ে পড়ে কাতরাতে থাকেন ওই নারী। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে উঠিয়ে ঘটনা সম্পর্কে জানতে চান।

 

 

কথা বলতে না পারায় ওই নারী টাইলসের উপর লিখে জানান, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইছে। তার কাছে ভাড়া নেই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে না।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD