বেতাগীতে গাঁজা চাষ তার 'প্রকৃত ব্যবসা' Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতাগীতে গাঁজা চাষ তার ‘প্রকৃত ব্যবসা’

বেতাগীতে গাঁজা চাষ তার ‘প্রকৃত ব্যবসা’

বেতাগীতে গাঁজা চাষ তার 'প্রকৃত ব্যবসা'




বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে গাঁজার গাছসহ ‘গাঁজাচাষি’ নেপাল সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বুড়ামজুমদার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নেপাল সরকারের পানের বরজে অভিযান চালিয়ে ১৫টি গাঁজার গাছ উদ্ধার করে র‍্যাব।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নেপাল সরকার স্বীকার করে তিনি পেশায় একজন রাজমিস্ত্রী হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। তিনি নিজে গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে এই গাঁজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন। আটককৃত আসামিকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ বরগুনার বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বেতাগী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

 

 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আটককৃত নেপাল সরকারকে আদালত প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD