‘বীর’ সিনেমা থেকে বাদ পড়ে যা বললেন বুবলি Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘বীর’ সিনেমা থেকে বাদ পড়ে যা বললেন বুবলি

‘বীর’ সিনেমা থেকে বাদ পড়ে যা বললেন বুবলি




অনলাইন ডেস্ক: শবনম ইয়াসমিন বুবলি। ক্যারিয়ার শুরু করেন সংবাদ পাঠিকা হিসেবে। হঠাৎ করেই সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেন। এতে নায়ক হিসেবে পান ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে। এরপর থেকে বুবলি শাকিব খানের নায়িকা হয়েই ঢাকাই সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।

শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই নায়িকাকে নিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চারটি ছবি নির্মাণের ঘোষণা দেন শাকিব। তবে হঠাৎই ‘বীর’ শিরোনামের ছবি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ওঠে ভক্তদের চাপে বুবলিকে সড়ানো হয়েছে। তবে এর আগেই ‘বুবলি মুক্ত শাকিব চাই, এক নায়িকা থেকে মুক্তি চাই’​ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়। এর এক সপ্তাহ পরেই ‘বীর’ সিনেমা থেকে বুবলি বাদ দেওয়ার কথা স্বীকার করেন সহ-প্রযোজক মো. ইকবাল।জানা গেছে, নির্মাতা কাজী হায়াতের মতামতকে প্রাধান্য দিয়ে নবাগত নায়িকার কথা ভাবছেন প্রযোজকরা।

এ প্রসঙ্গে বুবলি বলেন, অনেক আগে থেকে ছবিটি নিয়ে আমার সাথে কথা হলেও শেষ পর্যন্ত বিশেষ কারণে আমার ছবিটি করা হচ্ছে না। আমার ব্যক্তিগত কারণে এই ছবিতে থাকা হচ্ছে না। তাছাড়া নির্মতার ওপর নির্ভর করে কে অভিনয় করবেন তা নির্মাতায় ভালো জানেন।

প্রসঙ্গত, গত ডিসেম্ববরে ছবির একটি গানের চিত্রধারণ করে যাত্রা শুরু হয় চলচ্চিত্র ‘বীর’। কিন্তু হঠাৎ করেই নির্মাতা অসুস্থ হলে সিনেমার কাজ থেমে যায়। অসুস্থ হলে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে গতমাসে সুস্থ হয়ে ঢাকায় ফিরেন।তাছাড়া গত বছরের শুরুতেই নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালেও চিকিৎসা নেন কাজী হায়াত।এর আগে ২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় তার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD