বিয়ের দাবিতে অনশন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিয়ের দাবিতে অনশন

বিয়ের দাবিতে অনশন

বিয়ের দাবিতে অনশন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের এই মহামারি থামাতের পারেনি প্রেমের সম্পর্ক। নাটোরের লালপুর থেকে ছুটে এসেছেন এক তরুণী। ঈদের দিন বিকেল থেকে শুরু করেছেন প্রেমিকের বাড়িতে অনশন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোলাবাড়ি গ্রামে।

 

 

শনিবার (১ আগস্ট) বিকেল ৩ টা থেকে যুবকের বাড়িতে এই অনশন শুরু করেন (২০) বছরের তরুণী। সংবাদ পেয়ে প্রেমিক রবিন (২৪) বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

 

 

রবিন উপজেলার গোলাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে ও গোলাবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলীর ভাতিজা। এদিকে ঈদের দিনে এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে রবিন নাটোর লালপুর উপজেলার কলেজ পড়ুয়া এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।

 

 

এর পর বেশ কিছুদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন প্রেমিকা। সেই বিয়ের প্রস্তাব বিভিন্ন কৌশলে এড়িয়ে যেতেন প্রেমিক রবিন। এক পর্যায়ে তিনি শনিবার বিয়ের দাবি নিয়ে প্রেমিক রবিন এর বাড়িতে অনশন শুরু করেন। বিভিন্ন গ্রাম থেকে ওই তরুণীকে দেখার জন্য ভিড় করছেন প্রেমিক রবিনের বাড়িতে।

 

 

এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আকবর আলী জানান, অনশনের ঘটনাটি সত্য। বর্তমানে মেয়েটি ছেলে রবিনের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন। এর আগেও ওই মেয়েটি তার বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসেছিলেন আমরা স্থানীয় ভাবে সেটা মিমাংশা করে দিয়েছিলাম।

 

 

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD