বিসিসির নির্বাচনে ২৮, ২৯, ও ৩০ নং ওয়ার্ডে ৪র্থ বারেরমত কাউন্সিলর রাশিদা পারভীন Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাংলাদেশি ক্রিকেটে নতুন অধ্যায়, আইপিএল-এ মুস্তাফিজের রেকর্ড মূল্য খালেদা জিয়া দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ডিজিটাল কর্মসূচি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত মাইক্রোবাসের ৮ যাত্রী কুয়াকাটায় মহান বিজয় দিবসে র‍্যালি ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিজয় দিবস উদযাপন ৫৪ প্যারাট্রুপারের প্যারাস্যুটিংয়ে বিজয় দিবসে বিশ্ব রেকর্ড বিজয় দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও দেশবাসীকে শুভেচ্ছা তারেক রহমানের




বিসিসির নির্বাচনে ২৮, ২৯, ও ৩০ নং ওয়ার্ডে ৪র্থ বারেরমত কাউন্সিলর রাশিদা পারভীন

বিসিসির নির্বাচনে ২৮, ২৯, ও ৩০ নং ওয়ার্ডে ৪র্থ বারেরমত কাউন্সিলর রাশিদা পারভীন




স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বস্থরের ভোটারদের ভোটে ২৮,২৯, ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের আনারস মার্কার কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর রাশিদা পারভীন ৪র্থ বারেরমত পূর্নরায় মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । তিনি ২০০৩, ২০০৮, ও ২০১৩ সালে বিপুল ভোট পেয়ে ৩ টি ওয়ার্ডের সংরক্ষিত আসনে জনগনের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বিশেষ করে গত ১৫ বছর দিনরাত সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়ার কারনে ওয়ার্ডের সাধারন ও অসহায় গরিব ভোটাররা সেচ্ছায় তার পক্ষে নিরব প্রচার প্রচারনা চালিয়ে ৪র্থ বারেরমত এলাকাবাসী নির্বাচিত করেন। এলাকার অধিকাংশ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে- রাশিদা পারভীন দীর্ঘদিন ধরে এলাকার ধনী-গরিবসহ সর্বস্থরের মানুষের পাশে ছিলেন এবং যে কোন প্রয়োজনে তার সহযোগীতা পেয়েছেন । ৩০নং ওয়ার্ডের সাদিয়া আক্তার নামের একজন ভোটার জানিয়েছেন- আমরা কাউন্সিলর হিসেবে রাশিদা

পারভীনের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়েছি, তা হয়তো অন্য কোন কাউন্সিলরের কাছ থেকে পাওয়া সম্বব নয়। সূত্রে জানাযায় বর্তমান ও নবনির্বাচিত কাউন্সিলর রাশিদা পারভীন কাশীপুর নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক, এবং সরকারি বরিশাল কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন।

নবনির্বাচিত কাউন্সিলর রাশিদা পারভিনের সাথে কথা বললে তিনি বলেন- ৪র্থবারেরমত আমাকে ২৮,২৯, ও ৩০নং ওয়ার্ডবাসীর নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের দোয়া ও ভালোবাসায় আমি পরপর ৪ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি আপনাদের দোয়ায় এই তিনটি ওয়ার্ডের কিছু অসমাপ্ত কাজ রয়েছে, যা সমাপ্ত করার চেষ্ঠা করবো। ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD