মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি আবাসিক ভবন থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ডবলমুরিং থানাধীন আজু শাহ মাজারের পাশে চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওই ভবন মালিক জিয়াউর রহমান জিয়া নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঐ ফ্ল্যাট থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, এ ঘটনায় ওই বিএনপি নেতার ভূমিকা কী তা জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওই বাসাটি এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন তিনি। তাই এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।
Leave a Reply