বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ, নতুন নেতৃত্বের ইঙ্গিত Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ, নতুন নেতৃত্বের ইঙ্গিত

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ, নতুন নেতৃত্বের ইঙ্গিত




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকটি কোনো নিয়মিত শিডিউলের অংশ নয় এবং এতে নির্দিষ্ট কোনো এজেন্ডা রাখা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাদের মতে, এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এখানেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির নেতৃত্ব কাঠামো নিয়ে আলোচনা জোরদার হয়। শোকের সময় কাটিয়ে দল এখন নতুন বছরের রাজনৈতিক কর্মপন্থা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে।

বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য মনে করছেন, দলের ঐক্য ও নেতৃত্বের স্থিতিশীলতা বজায় রাখতে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান করা সময়ের দাবি। এ বিষয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম থেকেও ইতিবাচক পরামর্শ এসেছে বলে জানা গেছে।

এদিকে, গত ৪ জানুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দু’একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে গেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। আজকের জরুরি বৈঠক বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ ও নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD