বাবুগঞ্জে স্থগীত মন্ত্রী মেননের জনসভা ॥হচ্ছে কর্মী সভা Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




বাবুগঞ্জে স্থগীত মন্ত্রী মেননের জনসভা ॥হচ্ছে কর্মী সভা

বাবুগঞ্জে স্থগীত মন্ত্রী মেননের জনসভা ॥হচ্ছে কর্মী সভা




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে উপজেলা ওয়ার্কার্স পার্টির পূর্ব ঘোষিত বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে পূর্বনির্ধারিত ১১ নভেম্বর যে জনসভা হওয়ার সিদ্ধান্ত ছিল তা বাতিল ঘোষনা করা হয়েছে। বেশ কয়েক দিন যাবৎ প্রচার প্রচারণা চালিয়ে হঠাৎ এমন সিদ্ধান্তে দলীয় নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রীয়া। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি। দলীয় বরাত দিয়ে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান এবং উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টিএম শাহজাহান তালুকদার বলেন, তফসিল ঘোষনার অনেক আগথেকেই আমাদের জনসমাবেশের দিন ধার্য্য ছিল। তফসিল ঘোষনায় নির্বাচনের আচরনবিধি লঙ্ঘনের কথা বিবেচনা করে এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূলত জনসভা স্থগীত করা হয়েছে। তবে স্থান পরিবর্তন করে খানপুর রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে দলীয় কর্মীসভার আয়োজন করা হয়েছে। যেখানে সমাজ কল্যান মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থি থাকবেন। এ ব্যপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বলেন, নির্বাচনি নিয়মানুযায়ী তফসিল ঘোষনার পরে প্রতিক বরাদ্দের আগ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোন সভা সমাবেশ করার বৈধতা নেই। তবে ওয়ার্কার্স পার্টি তাদের সভা সম্পর্কে আমাকে অবহিত করেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD