বরিশালের ছয়টি আসনে ধানের শীষের ঝড় Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




বরিশালের ছয়টি আসনে ধানের শীষের ঝড়

বরিশালের ছয়টি আসনে ধানের শীষের ঝড়




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শুক্রবার গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন ফলাফল ঘোষণা করেন। জেলার প্রতিটি আসনে বিএনপি প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন।

বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম খান পান ৪৬ হাজার ২৬৩ ভোট। ব্যবধান ৫৪ হাজার ২৮৯। এখানে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ১২ হাজার ২০৮, ‘না’ ভোট ৭৩ হাজার ৯৮৯।

বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হন। আবদুল মন্নান পান ৭৪ হাজার ৮২ ভোট। ব্যবধান ৬৭ হাজার ৫৪০। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৩৪ হাজার ২৭৮ এবং ‘না’ ভোট ৮০ হাজার ৯৬৬।

বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন পান ৮০ হাজার ৯৩০ ভোট, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া পান ৬১ হাজার ১৯২ ভোট। ব্যবধান ১৮ হাজার ৭৩৮। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ২২ হাজার ৩০৫ এবং ‘না’ ভোট ৪০ হাজার ৬৩৬।

বরিশাল-৪ আসনে মো. রাজিব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে জয়ী হন। মোহাম্মদ আব্দুল জব্বার পান ৭৪ হাজার ৬৮৪ ভোট। ব্যবধান ৫৩ হাজার ৬৩৮। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ৯০০ এবং ‘না’ ভোট ৬৪ হাজার ৫১১।

বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পান। মুফতি ফয়জুল করীম পান ৯৫ হাজার ৪৪ ভোট। ব্যবধান ৪০ হাজার ১০২। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭৬ হাজার ৬৮৭ এবং ‘না’ ভোট ৬৯ হাজার ৩৯৪।

বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান পান ৮২ হাজার ২১৭ ভোট। মো. মাহমুদুন্নবী পান ৫৫ হাজার ৯৮৮ ভোট। ব্যবধান ২৬ হাজার ২২৯। ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ১৫ হাজার ৭৪ এবং ‘না’ ভোট ৪১ হাজার ৭০০।

ফলাফল ঘোষণার পর বরিশালের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD