বাপ্পি-অধরার ‘আঙুল ছুঁয়েছে’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:05:06 am, Tuesday, 9 October 2018
  • 53 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান অভিনীত রোমান্টিক সিনেমা ‘নায়ক’ মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর। এরই মধ্যে সিনেমার সরব প্রচারণা করছেন সংশ্লিষ্টরা।

এবার প্রকাশ হলো সিনেমার রোমান্টিক গান ‘আঙুল ছুঁয়েছে’। এতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। কথা লিখেছেন কবির বকুল। কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব।

রোমান্টিক এই গানের ভিডিওতে রোমান্স করতে দেখা গেছে বাপ্পি-অধরাকে। সবকিছু ঠিক থাকলে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নায়ক’ এমনটাই জানা গেছে।

এর আগে নায়ক সিনেমার ‘এলোমেলো’ শিরোনামে গানটি প্রশংসিত হয়। এছাড়া ট্রেলারও দর্শকমহলে সাড়া ফেলেছে। ‘নায়ক’ পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান।

বাপ্পি-অধরা ছাড়া আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।

‘নায়ক’ বাপ্পি-অধরা জুটির প্রথম সিনেমা। এটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী তারা।

উল্লেখ্য, ১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। তবে নতুন নায়ক সিক্যুয়াল সিনেমা নয়। নতুন গল্প নিয়েই নির্মিত হয়েছে। ভালো লাগা থেকেই একই নামে নতুন সিনেমা বানিয়েছেন বলে জানান নির্মাতা।

যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, তুমি সুন্দর, সন্ত্রাসী মুন্নাসহ আরও বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

বাপ্পি-অধরার ‘আঙুল ছুঁয়েছে’

প্রকাশের সময় : 03:05:06 am, Tuesday, 9 October 2018