বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বরিশাল বিএনপির ১১ নেতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বরিশাল বিএনপির ১১ নেতা

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বরিশাল বিএনপির ১১ নেতা




নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে পূর্বে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঘোষণা করেছেন।

বহিষ্কৃতদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ৫নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী জাহানারা বেগম, ২৪নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা বেগম, ৩০নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী রাশিদা পারভীন, বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি জেসমিন সামাদ শিল্পী, ১৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান এবং ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদী।

এর আগে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সম্প্রতি তাদের করা আবেদন বিবেচনা করে দলীয় নেতৃত্ব তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও দলীয় শৃঙ্খলা ও নিয়ম-কানুন রক্ষায় কঠোর নজর রাখা হবে। এমন পদক্ষেপ নেতাকর্মীদের মধ্যে ঐক্যবোধ ও দলের অন্তর্দলীয় সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD