বরিশাল-৫ আসনেএবি পার্টির তারিকুল ইসলাম নাহিদের মনোনয়ন সংগ্রহ Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বরিশাল-৫ আসনেএবি পার্টির তারিকুল ইসলাম নাহিদের মনোনয়ন সংগ্রহ

বরিশাল-৫ আসনেএবি পার্টির তারিকুল ইসলাম নাহিদের মনোনয়ন সংগ্রহ




স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ।

 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি বরিশাল উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামালের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারিকুল ইসলাম নাহিদ বলেন, আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করছি। যেখানে ইনসাফ ও ন্যায়বিচার নেই, সেখানেই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্ম হয়।

 

 

তিনি আরও বলেন, বরিশাল-৫ আসনের মানুষের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূর করতে পারলেই জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

সবশেষে তিনি তার নির্বাচনী এলাকার ভোটারসহ সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম সাঈদসহ দলটির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD