বরিশাল সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: সুজন Latest Update News of Bangladesh

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, আজ বসছে সরকারের দ্বিতীয় একনেক সভা এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের




বরিশাল সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: সুজন

বরিশাল সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: সুজন




অনলাইন ডেস্ক  :আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। আলোচিত এই নির্বাচনের মাত্র ৩দিন বাকি থাকলেও এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিকের-সুজন।

বুধবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সভাপতি এম হাফিজ উদ্দিন। ‘বরিশালসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এই সংবাদ সম্মেলন করা হয়।

হাফিজ উদ্দিন বলেন, ‘সরকারি চাকরিজীবীরা নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে গ্রেফতার হয়রানি হচ্ছে। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে না।’

তিন সিটির নির্বাচন নিয়ে হতাশ হওয়ার মতো অনেক কিছু আছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেন এম হাফিজউদ্দিন।

তার ভাষ্য, একই নির্বাচন কমিশন কখনও সফল কখনও ব্যর্থ। যেখানে নির্বাচন সুষ্ঠু করার ম্যাসেজ দিয়েছে সরকার সেখানেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। অন্যগুলোতে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বোঝাপড়া করা উচিত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD