বরিশাল আঞ্চলিক অফিসেই মিলবে হারানো জাতীয় পরিচয়পত্র Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশাল আঞ্চলিক অফিসেই মিলবে হারানো জাতীয় পরিচয়পত্র

বরিশাল আঞ্চলিক অফিসেই মিলবে হারানো জাতীয় পরিচয়পত্র




ভয়েস অব বরিশাল: দেশের ১০টি আঞ্চলিক অফিস থেকে জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আঞ্চলিক অফিসগুলোতে সার্ভার স্টেশন স্থাপন করেছে সংস্থাটি। হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র এসব আঞ্চলিক অফিস থেকেই তোলা যাবে আগামী ১ আগস্ট থেকে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) উইংয়ের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, আঞ্চলিক অফিসে হারানো আইডি কার্ড মুদ্রণ ও বিতরণের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে।

ইসি কর্মকর্তারা জানান, বরিশাল সহ ইসির আঞ্চলিক কার্যালয়ে আগস্ট থেকে হারানো পরিচয়পত্র তোলা যাবে। এ জন্য মাঠ পর্যায়ের প্রত্যেকটি অফিসের জন্য এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দও দিয়েছে কমিশন। আর প্রত্যেকটি অফিসের জন্য কেনা হয়েছে ২টি প্রিন্টার, ২টি লেমিনেটিং মেশিন, ২টি কাটিং মেশিন এবং পাউচ।

সূত্র জনায়, ঢাকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ওপর থেকে চাপ কমাতে হারানো জাতীয় পরিচয়পত্র আঞ্চলিক কার্যালয়ে ছাপানো হবে। সেক্ষেত্রে আঞ্চলিক সার্ভার স্টেশনগুলোর সঙ্গে ঢাকার হেড অফিসের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে। বর্তমানে শুধু ঢাকায় হারানো বা নষ্ট হয়ে যাওয়া কার্ড প্রিন্ট দেয়া হয়। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে ঢাকায় আসতে হয় সাধারণ নাগরিকদের। নতুন উদ্যোগের ফলে আঞ্চলিক অফিসে এই সেবা পাওয়া যাবে।

কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে থানায় সাধারণ ডায়েরির (জিডি) অনুলিপির সঙ্গে নির্ধারিত ফি জমা দিলেই বর্তমানে কেন্দ্রীয় অফিস থেকে কার্ড ছাপিয়ে দেয়া হয়।

সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে ইসির সেবা পৌঁছে দিতে দেশের ৩৩ উপজেলা এবং ২টি জেলায় ইসির নতুন নিজস্ব ভবন করার পরিকল্পনা রয়েছে। এই ভবনগুলোতে ইসির কেন্দ্রীয় অফিসের সঙ্গে যুক্ত করা হবে সার্ভার স্টেশন। এরপর এসব ভবন থেকেও জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড পাওয়া যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD