বরিশালে মাদক রাখার দায়ে কাশীপুরের পুলিশ কনস্টেবল মেহেদী হাসান'র কারাদণ্ড Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা আল্লাহর ঘরে যাত্রা, দেশের জন্য দোয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানের মধ্যস্থতায় ফের আলোচনার টেবিলে ওয়াশিংটন তেহরান ট্রাম্পের দাবি মিথ্যা বললেন ইরানি পার্লামেন্ট স্পিকার দুই মাসের কার্যক্রম তুলে ধরতে আজ সরকারের সংবাদ সম্মেলন




বরিশালে মাদক রাখার দায়ে কাশীপুরের পুলিশ কনস্টেবল মেহেদী হাসান’র কারাদণ্ড

বরিশালে মাদক রাখার দায়ে কাশীপুরের পুলিশ কনস্টেবল মেহেদী হাসান’র কারাদণ্ড




স্টাফ রিপোর্টার :
নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ও তার সহযোগী আবু সাঈদ সরদারকে পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। অভিযুক্তদের মধ্যে মেহেদী হাসানকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও আবু সাঈদ সরদারকে ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্ত মেহেদী হাসান বিমানবন্দর থানা এলাকার মুশরিয়ার মৃত আইয়ুব আলী আকনের ছেলে ও মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। বিএমপি পুলিশ কনস্টেবল নম্বর-৮৪০। তার সহযোগী বানারীপাড়া চাখার এলাকার আলী হোসেন সরদারের ছেলে। রায় ঘোষণার সময় কনস্টেবল মেহেদী আদালতে অনুপস্থিত থাকলেও আবু সাঈদ উপস্থিত ছিলেন।আদালতের বেঞ্চ সহকারি শাহাদাত হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার এসআই হেমায়েত উদ্দিন খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে চাখার শাখারিয়া সড়কের পাশে আলী হোসেন মোল্লার মুদি দোকানের দক্ষিণ পাশে অভিযান চালায়।এসময় মেহেদী হাসান ও আবু সাঈদ সরদার পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে মেহেদী হাসানের কাছ থেকে ২৯ পিস ও আবু সাঈদের কাছ থেকে ১০ পিসসহ মোট ৩৯ পিস ইয়াবা উদ্ধার করে মামলা দায়ের করেন। একই বছর ২৬ আগস্ট তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. নজরুল ইসলাম পেশাদার মাদকসেবী ও ব্যবসায়ী উল্লেখ করে মেহেদী হাসান ও আবু সাঈদ সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ওই কারাদন্ডের রায় ঘোষণা করেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে- ইয়াবাসহ আটকের ক’দিনের মথায় কনস্টেবল মেহেদী হাসান খানকে বরখাস্ত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD