বরিশালে বিএনপিসহ ৬ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশালে বিএনপিসহ ৬ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বরিশালে বিএনপিসহ ৬ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত




 

স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। সাতজন মেয়র প্রার্থীর মধ্যে নির্বাচিত শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জামানত বাজেয়াপ্ত হয়নি।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ছয়জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মেয়র পদে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০০ জন ভোটার। যার শতকরা হার ৫৫ শতাংশ।

নির্বাচনি বিধি অনুযায়ী, নির্বাচনে যেসব প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাবেন না তাদেরই জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। সে হিসেবে আট ভাগের এক ভাগের সমান ভোটের সংখ্যা হয় ১৬ হাজার ৬৬২ দশমিক ৫ ভোট। নির্বাচনে জামানতের টাকা তারাই ফেরত পাবেন যেসব প্রার্থী ১৬ হাজার ৬৬২ দশমিক ৫ এর বেশি ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন- ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া ফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৬৯৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ৪২৩ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রীক দলের (বাসদ) প্রার্থী মনীষা চক্রবর্তী (মই) পেয়েছেন ১ হাজার ৯১৭ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ (কাস্তে) পেয়েছেন ২৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু (হরিণ) ৮১ ভোট।’

তিনি আরও বলেন, ‘দেখা গেছে জামানত ফেরত পাওয়ার মতো কাঙ্ক্ষিত ভোটের সংখ্যা ওই ৬ প্রার্থীর কারোই নেই। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।’

রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান মঙ্গলবার সকালে বলেন, ‘জামানত বাজেয়াপ্তের বিষয়টি এখনও হিসাব করে দেখা হয়নি। তবে জামানতের টাকা স্বাভাবিক নিয়মেই বাজেয়াপ্ত হবে।’

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আর রিটানিং কর্মকর্তা একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিলেন। বাতিল কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৮৭ জন।

অবশ্য অন্য প্রার্থীরা নানা অনিয়মের অভিযোগ তুলে দুপুরের দিকে সব কেন্দ্রে ভোট স্থগিতের আবেদন ও কেউ কেউ ভোট বর্জন করেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD