বরিশালে জামায়াতের আমীরের মোটর সাইকেলে অগ্নিসংযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বরিশালে জামায়াতের আমীরের মোটর সাইকেলে অগ্নিসংযোগ

বরিশালে জামায়াতের আমীরের মোটর সাইকেলে অগ্নিসংযোগ




বরিশালে জামায়াতের আমীর হাবিবুর রহমানের মোটর সাইকেল পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮টার দিকে বিমানবন্দর থানাধীণ কুলাকানা গ্রামের মাস্টার আঃ হালিম তালুকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানা পুলিশ কোন অভিযোগ বা সাধারণ ডায়েরী গ্রহণ করেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী হাবিবুর রহমান। ঘটনার বরাত দিয়ে বরিশাল জেলা (পশ্চিম) জামায়াতের আমীর হাবিবুর রহমান জানান, ছেলে নিয়ে জামাই বাড়ি যাচ্ছিলেন।

রাস্তায় কাঁদা থাকায় তালুকদার বাড়ির সামনে ডিসকভার-১৫০ মডেলের মোটর সাইকেলটি রেখে যান। গাড়িটির নম্বর বরিশাল-হ ১২-৮৩২৫। যাওয়ার ১৫ মিটির পড়ে খবর আসে মোটর সাইকেলটিতে অজ্ঞাত ব্যক্তিরা আগুন দিয়েছে।

তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়ার পূর্বেই মোটরসাইকেলটি পুরে যায়। এ ঘটনায় হাবিবুর রহমানের ছেলে থানায় জিডি করতে গেলে থানা পুলিশ তা গ্রহণ করেনি।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্ধর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ রকম কোন ঘটনা তার জানা নেই। যেহেতু বিষয়টি জানা নেই সেহেতু জিডি গ্রহণ করতে কোন প্রশ্ন আসে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD