বরিশালে অগ্নিকান্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




বরিশালে অগ্নিকান্ড

বরিশালে অগ্নিকান্ড

বরিশালে অগ্নিকান্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর বাকলার মোড় এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকর আলী ভূট্টোর দ্বিতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। বুধবারের এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ভবনের দ্বিতীয় তলায় থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

স্থানীয়রা জানান, বাকলার মোড় সংলগ্ন নতুন বাকলা এলাকার জুলফিকার আলী ভূট্টোর দ্বিতল ভবনটিতে হঠাৎ আগুন দেখা দিলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

 

 

তবে বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হাসান আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানানো হবে বলেও জানিয়েছে দমকল কর্মকর্তাগন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD