বরিশালের চার উপজেলার শুনানি, বাকি পাঁচটির শুনানি মঙ্গলবার Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




বরিশালের চার উপজেলার শুনানি, বাকি পাঁচটির শুনানি মঙ্গলবার

বরিশালের চার উপজেলার শুনানি, বাকি পাঁচটির শুনানি মঙ্গলবার




নিজস্ব প্রতিবেদক:বরিশাল জেলার ৯ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের আপিল শুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে শুনানি করেন আপিল কর্মকতা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ এবং হিজলা উপজেলায় আজ শুনানি অনুষ্ঠিত হয়। বাকি পাঁচ উপজেলার শুনানি আগামি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিষয়টি সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেন আপিল কর্মকতা।এদিকে শুনানি হওয়া উপজেলাগুলোর প্রার্থীদের বিষয়ে আগামিকাল সোমবার রায় ঘোষণা করা হবে।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাক হোসেন রিপন বাবুগঞ্জ শাখা পূবালী ব্যাংকের ১ লাখ টাকার খেলাপি ঋণ পরিশোধ করার পরও তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে বক্তব্য রাখেন। সংশ্লিস্ট শাখা ব্যাংকের ব্যবস্থাপক এ বিষয়ে তাদের অনাপত্তি পত্র আপিল কর্তৃপক্ষকে জমা দেন।

উজিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদলের মনোনয়ন বাতিলের বিষয়ে শুনানি হয়।

বাদল আত্মপক্ষ সমর্থনে বলেন, এইচএসসি পাসের পর তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।পরবর্তীতে বিএ (পাস) পরীক্ষা দিলেও পাস করেছেন কিনা তা তিনি জানেন না। এ বিষয়ে কখনও খোঁজ নেওয়ার চেস্টাও করেননি।

এইচএসসি পাসের শিক্ষাগত যোগ্যতার সনদ থাকায় সেটি মনোনয়নে উল্লেখ করে তিনি টানা তিনবার ইউপি এবং একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

সুতরাং উদ্দেশ্যেমূলকভাবে তার মনোনয়ন বাতিল হয়েছে উল্লেখ করে তিনি প্রতিদ্বন্ধিতার সুযোগ চেয়েছেন।

এছাড়াও বাকেরগঞ্জ এবং হিজলা উপজেলায় বাতিল হওয়া হওয়া প্রার্থীদের বিষয়ে শুনানী করেন জেলা প্রশাসক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD