বরিশালসহ বিভিন্ন জেলায় এখনো ডেঙ্গুতে মারা যাচ্ছে মানুষ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালসহ বিভিন্ন জেলায় এখনো ডেঙ্গুতে মারা যাচ্ছে মানুষ

বরিশালসহ বিভিন্ন জেলায় এখনো ডেঙ্গুতে মারা যাচ্ছে মানুষ




অনলাইন ডেস্ক: খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তবে, বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। বেড়েছে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার হারও।
চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্ত হলে, মাগুরার শালিখা উপজেলার আশিকুজ্জামান নামে এক যুবককে রোববার ভোরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে ১০ জন মারা গেলেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগের চেয়ে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। শনিবার সংখ্যা ছিলো ৩৩। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।

চাঁদপুরে এ পর্যন্ত সাতশো’র বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। আগের চেয়ে কমেছে আক্রান্তের সংখ্যাও। বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৩ জন।

ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ১৩৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। নতুন মাত্র ১ জন ভর্তি হওয়ায়, জেলায় এখন রোগীর সংখ্যা ৬ জন।

এছাড়া সাতক্ষীরা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। সরকারের নানা উদ্যোগ সফল করতে, জনসচেতনতা বাড়লেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD