বরগুনায় দুই মাদক ব্যবসায়ী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনায় দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনায় দুই মাদক ব্যবসায়ী আটক




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার ক্রোক স্লুইজ গেট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুন ও শিশির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মামুনের থেকে ৫১ পিস ও শিশিরের থেকে ৫ পিস সহ মোট ৫৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

 

আটককৃত মাদক ব্যবসায়ী মো. মামুন হাওলাদার (৩৫) ক্রোক স্লুইজ গেট এলাকার মৃত আলমগীর হোসেন মন্টুর ছেলে। অপরজন শিশির সরকার (২৪) কেজি স্কুল সড়কের মৃত বিনয় সরকারের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্রোক এলাকায় অভিযান চালাতে গিয়ে শিশির ও মামুন নামের দুইজনকে মাদকসহ আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে আসার জন্য পুলিশ ভ্যানে উঠাতে গেলে লাফ দিয়ে শিশির দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে শিশিরকে ধরতে সক্ষম হয়। এ সময় শিশির তাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হাতে চোট পায়। আটকের পর পুলিশ শিশিরকে চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন।

 

 

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমি ও সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শহিদুল ইসলাম খাঁন, এস আই দেবাশীষ সহ পুলিশের একটি টিম ক্রোক স্লুইজ গেট এলাকায় অভিযান চালিয়ে মামুন ও শিশির নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

এ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD