ববিতে মনীষা চক্রবর্ত্তীর সাথে অসদাচরণ এবং ছাত্র ফ্রন্ট কর্মীর উপর হামলা, বিক্ষোভ! Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




ববিতে মনীষা চক্রবর্ত্তীর সাথে অসদাচরণ এবং ছাত্র ফ্রন্ট কর্মীর উপর হামলা, বিক্ষোভ!

ববিতে মনীষা চক্রবর্ত্তীর সাথে অসদাচরণ এবং ছাত্র ফ্রন্ট কর্মীর উপর হামলা, বিক্ষোভ!




নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল বিশ^বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফিরে আসার সময় বাসদের জেলা সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্ত্তীর সাথে ছাত্রলীদের দুর্ব্যবহার এবং পরবর্তীতে বিকাল ২.৪৫ মি বিশ^বিদ্যালয়ের ছাত্র ফ্রন্ট সদস্য মুজাহিদুল ইসলামের উপর ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে আজ বিকাল ৫টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্ত্তী, জেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহান, বরিশাল বিশ^বিদ্যালয় শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম, অন্বেষা দাস প্রমি প্রমুখ। উল্লেখ্য আজ সকাল ১১ টা থেকে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ফিরে আসার সময় ছাত্র লীগ সন্ত্রাসীরা পিছন থেকে কটুক্তি করতে থাকে।

পরে ডা: মনীষা চক্রবর্ত্তীসহ অন্যরা এর প্রতিবাদ করলে ভয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সকলে ক্যাম্পাস থেকে শহরে ফিরে আসলে বিশ^বিদ্যালয়ে পাঠচক্রে থাকা ছাত্র ফ্রন্ট কর্মী মুজাহিদুল ইসলামকে ব্যাপক মারধোর করে। নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সন্ত্রীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD