ববিতে দেশীয় অস্ত্র ... Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




ববিতে দেশীয় অস্ত্র …

ববিতে দেশীয় অস্ত্র …

ববিতে দেশীয় অস্ত্র ...




ববি প্রতিনিধি॥ ছাত্রলীগের দু’পক্ষের বিবাদকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শেরে বাংলা হলে অভিযান চালিয়ে একাধিক কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন। শনিবার (৩রা জুন) বিকাল ৪টার দিকে হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়ার নেতৃত্বে এই অভিজান চালানো হয়। এতে হলের বিভিন্ন কক্ষ হতে মোট ৩৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

 

জানা যায়, ছাত্রলীগের একপক্ষের নেতা অমিত হাসান ওরফে রক্তিমের অনুসারী ও আরেক পক্ষের নেতা নাভিদ অনুসারীদের সাথে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনা জানার পর হল কর্তৃপক্ষ নাভিদ অনুসারীদের কক্ষে তল্লাশি চালায়।

 

 

অভিযান চালিয়ে হলের ২০০৬, ৩০০৫ ও ৫০০৯ নং রুম থেকে জিআই পাইপ ২৪টি, বাঁশ ০৬টি, প্লাস্টিক পাইপ ০৪টি, বটি ০১টি, চাকু ০২টি, রোড ০২টি এর পাশাপাশি ৩০০৫ নং রুম থেকে মাদকদ্রব্য ও মাদকদ্রব্য সেবনের উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে, শেরে বাংলা হলের ২০০৬ ও ৩০০৫ নং কক্ষ দুটি সিলগালা করেন হল কর্তৃপক্ষ।

 

 

এ বিষয়ে প্রভোস্ট সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, প্রভোস্ট হিসেবে আমি সব সময় চাই আমার হলে যারা আবাসিক ছাত্র আছে তারা নিরাপদ থাকতে পারুক। সুস্থ-স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করুক। এই জায়গা থেকেই আজকে আমরা হলে অভিযান পরিচালনা করি এবং কিছু অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করি। মাদকদ্রব্য পাওয়ার বিষয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে আমার কোন ধারণা নেই। কিছু জিনিস পেয়েছি কিন্তু তা কি বুঝতেছিনা।

 

 

এছাড়াও তিনি বলেন, কোনো শিক্ষার্থী দ্বারা যদি হলে সামগ্রিক পরিবেশ ও কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়। তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD