বন্যার পানিতে ভেসে গেলো ব্রিজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বন্যার পানিতে ভেসে গেলো ব্রিজ

বন্যার পানিতে ভেসে গেলো ব্রিজ

বন্যার পানিতে ভেসে গেলো ব্রিজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়া এলাকার একটি ব্রিজ বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গেছে। এতে বাসাইল ও মির্জাপুর উপজেলার একটি অংশে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

 

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্রোতের তোড়ে ব্রিজটি ভেসে যায়। বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম‌্যান মামুন অর রশীদ এ তথ‌্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত দুদিন ধরেই বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বিভিন্নস্থানে বন্যার পানি প্রবাহিত হচ্ছিলো। বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনপাড়ার ব্রিজটি আগে থেকেই জীর্ণ ছিলো। তবুও এই ব্রিজটি দিয়ে প্রায় ৩০টি গ্রামের মানুষের যাতায়াত ছিলো। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের দিকে স্রোতের ধাক্কা সামলাতে না পেরে ব্রিজটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর স্রোতের তোড়ে বেশ খানিকটা দূরে ভেসে যায় ব্রিজটি।

 

 

এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় যানবাহনসহ এলাকাবাসীর চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসাইল ও মির্জাপুর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া, ছনকাপাড়া, কাজিরাপাড়া, কোদালিয়াপাড়া, ফতেপুর, পাটদিঘীসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ।

 

 

উপজেলা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, ১৯৯২-৯৩ সালে কেয়ার বাংলাদেশ-এর আওতায় সাড়ে ১১ মিটার ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছুদিন আগেই নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছিলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD