প্রার্থিতা ফিরে পেতে আজ ইসিতে আপিলের গ্রহণের শেষ দিন Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




প্রার্থিতা ফিরে পেতে আজ ইসিতে আপিলের গ্রহণের শেষ দিন

প্রার্থিতা ফিরে পেতে আজ ইসিতে আপিলের গ্রহণের শেষ দিন

প্রার্থিতা, ইসি, আপিল, শেষ দিন, rtvonline, ec, last day




অনলাইন ডেস্ক:প্রার্থিতা ফিরে পেতে আজ বুধবার (৫ ডিসেম্বর) আপিল গ্রহণের শেষ দিন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে। গত ২ ডিসেম্বর বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করা হয়। এদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

গতকাল মঙ্গলবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফিরে পেতে আপিল করেন ২৩৪ জন আর প্রথমদিন সোমবার করেন ৮২ জন। সব মিলিয়ে দুদিনে আপিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮।

আগামীকাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নির্বাচন ভবনের ১১তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

মঙ্গলবার আপিলকারী ২৩৪ জনের মধ্যে রংপুর বিভাগের ২৭, রাজশাহীর ২২, ঢাকার ৬৮, বরিশালের ১২, সিলেট ১৫, ময়মনসিংহের ১৬, খুলনার ১৮ ও চট্টগ্রাম বিভাগের ৫৬টি আপিল দাখিল করেছেন।

আপিলকারীদের মধ্যে অন্যতম হলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা, বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গোলাম মাওলা রনি, মেজর (অব.) মনজুর কাদের, ইমরান এইচ সরকার প্রমুখ।

এক শতাংশ ভোটার না থাকা, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD