প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি যুবলীগ নেতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি যুবলীগ নেতার

প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি যুবলীগ নেতার

যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হানিফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হানিফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) তাকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াছিন শরীফ মজুমদার ও সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে। জানা গেছে, যুবলীগ নেতা হাবিবুর রহমান হানিফ এক প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলেন। এক পর্যায়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে তার ছবি তোলেন ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করতে থাকেন। এভাবে তাকে জিম্মি করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন।

পরে যুবলীগ নেতা হানিফ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক আপত্তিকর ছবি এক সপ্তাহ ধরে আপলোড দেন। বিষয়টি নজরে আসলে গত বৃহস্পতিবার দুপুরে পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী নিজ দলীয় কর্মীদের দিয়ে হানিফকে পরশুরাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন। তবে রাত ১১টার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।

যুবলীগ নেতা হাবিবুর রহমান হানিফ জানান, তিনি দলের সিদ্বান্ত মেনে নিয়েছেন। তবে ওই প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করার বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

পরশুরাম থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওকত হোসেনে বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় মামলা করতে কেউ রাজি না হওয়ায় সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করার কথা বলে তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD