পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড, টিউলিপের ৪ Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড, টিউলিপের ৪

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড, টিউলিপের ৪




ডেস্ক রিপোর্ট ॥ ঢাকার বিশেষ জজ আদালত-৪ সোমবার (২ ফেব্রুয়ারি) পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় দেন বিচারক রবিউল আলম।

একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দু’টি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের সাজা দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের বরাদ্দকৃত সরকারি প্লট বাতিল করা হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, রাজউকের সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার যুক্তিতর্ক ১৮ জানুয়ারি শেষ হয় এবং রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। অভিযোগে বলা হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে সরকারি প্লট দখল ও বরাদ্দের অবৈধ কার্যক্রমে জড়িত।

এই রায়ের মাধ্যমে সংশ্লিষ্টদের জন্য শুধুমাত্র সাজা নয়, বরাদ্দ বাতিল এবং অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD