পিরোজপুরে অধ্যক্ষকে লাঞ্ছিত করায় নারী কর্মচারীর বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




পিরোজপুরে অধ্যক্ষকে লাঞ্ছিত করায় নারী কর্মচারীর বিরুদ্ধে মামলা

পিরোজপুরে অধ্যক্ষকে লাঞ্ছিত করায় নারী কর্মচারীর বিরুদ্ধে মামলা

খাবার খেয়ে বিল পরিশোধ করেননি মেয়র সাদিক




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলের ওপর অতর্কিতভাবে হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলার শিকার ওই অধ্যক্ষ নিজেই বাদী হয়ে মামলা করেন।

 

 

বুধবার (১৮ আগস্ট) মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শুধু অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকেই আসামি করা হয়েছে।

 

 

জানা গেছে, ফরিদার স্বামী আলম বেপারী সাফা বাজারে একজন ব্যবসায়ী। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় কলেজের নিয়ম কানুন মানতেন না তিনি। এ ঘটনায় ওইদিনই হামলাকারী নারী কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

 

 

তবে অভিযুক্ত ফরিদা ইয়াসমিনের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। হামলায় আহত ওই অধ্যক্ষ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।

 

 

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, অফিস সহকারীর হাতে অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। অধ্যক্ষ নিজেই বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD