পাথরঘাটায় পৌর নির্বাচনী হাওয়া: নিজের প্রচারণায় নিজেই! Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় পৌর নির্বাচনী হাওয়া: নিজের প্রচারণায় নিজেই!

পাথরঘাটায় পৌর নির্বাচনী হাওয়া: নিজের প্রচারণায় নিজেই!

পাথরঘাটায় পৌর নির্বাচনী হাওয়া: নিজের প্রচারণায় নিজেই!




পাথরঘাটা প্রতিনিধি॥ নিজের নির্বাচনী প্রচারণা নিজেই করে এমন ঘটনা এ সমাজে চোখে পড়ে না। অটো রিকশা চালিয়ে কাউন্সিলর প্রার্থী উট পাখি প্রতীক নিয়ে প্রচারণা করে এমন ব্যতিক্রম ঘটনায় জনগণের মাঝে এরইমধ্যেই স্থান করে নিয়েছেন পাথরঘাটা পৌরসভা নির্বাচনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইমলাম কাকন।

 

 

৩০ জানুয়ারি পাথরঘাটা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে পাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উট পাখি প্রতীক নিয়ে রফিকুল ইসলাম কাকন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অটো রিকশা চালিয়ে নিজেই প্রচারণা চালাচ্ছেন।

 

 

তিনি এর আগে পাথরঘাটা খাসকাচারি মাঠে দুদকের দুর্নীতি বিরোধী একটি অনুষ্ঠানে পল্লী বিদুতের দুর্নীতি, খাস জমি বিতরণে অনিয়ম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধ মামলা পরিচালনা করাসহ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘প্রতিবাদি কাকন’ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

 

অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর হক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সামছুল আলম বলেন, কাকন একজন প্রতিবাদী মানুষ। যে ব্যক্তি নিজের প্রচারণা রিকশার চালক হয়ে প্রচারণা করেন তার মতো লোক জনপ্রতিনিধি হওয়া দরকার।

 

 

এ ব্যপারে প্রার্থী রফিকুল ইসলাম কাকন বলেন, আমি মানুষের সঙ্গে প্রতারণা করিনা। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এ জন্যই নিজের প্রচারণা নিজেই করছি। মানুষের মাঝে আগেও ছিলাম, সামনেও থাকবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD