পাঠ্যপুস্তকের শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়,পাশাপাশি সব শিক্ষাই প্রয়োজন:আমু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ২৪ ঘণ্টায় ১০৬ হাম রোগী হাসপাতালে, উদ্বেগ বাড়ছে দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা বন্ধ যমুনা ডিপো: দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু




পাঠ্যপুস্তকের শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়,পাশাপাশি সব শিক্ষাই প্রয়োজন:আমু

পাঠ্যপুস্তকের শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়,পাশাপাশি সব শিক্ষাই প্রয়োজন:আমু




 

আমিন হোসেন:মাদক ঢুকিয়ে দেশের বিরুদ্ধে য়ড়ন্ত্র করা হচ্ছে, এ ষড়যন্ত্র তরুণ সমাজকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের অন্যতম সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মন্ত্রী ,আমির হোসেন আমু। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়, তার পাশাপাশি সব শিক্ষাই প্রয়োজন। খেলাধুলা স্বাস্থ্য ও মনকে প্রফুল্ল রাখে। শিক্ষার্থীরা যদি নিজেকে ভাল কাজের সঙ্গে সম্পৃক্ত রাখে, তাহলে খারাপ কাজগুলো অটোমেটিক পরিহার হয়ে যাবে।

নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন সালেক ও লছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD