সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন

সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন




ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরের পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মোট ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ৫১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস যৌথভাবে হজযাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনা করছে।

তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী হজ পালন করতে পবিত্র ভূমিতে পৌঁছেছেন।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে ওই হজযাত্রীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।

গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

হজ মৌসুম চলাকালে পর্যায়ক্রমে আরও হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD