বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা বন্ধ যমুনা ডিপো: দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন




বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম

বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম




ডেস্ক রিপোর্ট ॥ স্বর্ণ ও রুপার বাজারে মূল্য সংশোধনের ধারাবাহিকতায় আবারও দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। একই সময়ে ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ দফা স্বর্ণের দাম সমন্বয় হয়েছে—যার মধ্যে ৩২ বার বৃদ্ধি এবং ২৪ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের ঘটনা ঘটে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে।

চলতি বছরে রুপার দাম ৩৫ দফা সমন্বয় হয়েছে—যেখানে ১৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD