দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু

দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের অংশ হিসেবে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী দুই দিনব্যাপী এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন–২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনের কার্যক্রম বুধবার দুপুর ২টা থেকে শুরু হবে এবং দ্বিতীয় দিনের বাছাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই যাচাই কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাছাই কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট প্রার্থীরা নিজে উপস্থিত থাকতে পারবেন। এছাড়া তাদের প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত থেকে প্রক্রিয়া প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন আশা করছে, এই যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও বৈধ প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে এবং সংরক্ষিত নারী আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD