নেই বিয়েতে আগ্রহ,গর্ভ ভাড়া করে মা হলেন একতা কাপুর Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




নেই বিয়েতে আগ্রহ,গর্ভ ভাড়া করে মা হলেন একতা কাপুর

নেই বিয়েতে আগ্রহ,গর্ভ ভাড়া করে মা হলেন একতা কাপুর




অনলাইন ডেস্ক:বিয়েতে আগ্রহ নেই, তাই গর্ভ ভাড়া করে মা হয়েছেন একতা কাপুর। ২৭ জানুয়ারি তার একটি ফুটফুটে ছেলে হয়েছে। কিছুদিনের মধ্যে ছেলেকে বাড়িতে আনবেন তিনি। কোমল স্পর্শে বড় করবেন।মূলত ভাই তুষার কাপুরের কাছ থেকে একতা উৎসাহ পান। ২০১৬ সালে সারোগেসি বা গর্ভ ভাড়া করার মাধ্যমে তার ভাইয়ের একটি ছেলে হয়। নাম রাখেন লক্ষ্য। ভাতিজাকে যত্ন করে বড় করছেন একতা।

 

একতার বয়স ৪৩। একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র প্রযোজক তিনি। অভিনেতা জিতেন্দ্র এবং শোভা কাপুরের কন্যা তিনি। তার ভাই তুষার কাপুরও বলিউড অভিনেতা।

 

বিভিন্ন সাক্ষাৎকারে একতা জানিয়েছেন বিয়ে নিয়ে তিনি কিছু ভাবেন না। তবে নিজের সন্তান চেয়েছিলেন তিনি।

 

ঘনিষ্ঠ মহলে একতা জানান, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। এ কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

টেলিভিশন জগতে একতা পেয়েছেন সাফল্য। সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তিনি টেলিভিশনের অনেক নাটক প্রযোজনা করেছেন ও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তবে জানা যায় আপাতত কাজ কমিয়ে ছেলেকে সময় দেবেন। মা হিসেবে দায়িত্ব পালন শেষে আবারও কাজে ফিরবেন।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD