নিষেধাজ্ঞা অমান্য:ভোলায় ১২টি মাছ ধরার ট্রলার আটক Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিষেধাজ্ঞা অমান্য:ভোলায় ১২টি মাছ ধরার ট্রলার আটক

নিষেধাজ্ঞা অমান্য:ভোলায় ১২টি মাছ ধরার ট্রলার আটক




ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনের মেঘনায় ২মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১২টি ট্রলার আটক করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর, কোষ্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাটাখালী সংলগ্ন মেঘনা থেকে এসব ট্রলার আটক করে। যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। আটককৃত ট্রলারগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন জানান, নিষেধাজ্ঞাকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাটাখালী এলাকায় গেলে জেলেদের নদীতে মাছ ধরতে দেখা যায়। এসময় আটক করতে চাইলে তারা ইটপাটকেল মেরে প্রতিরোধ করার চেষ্টা করে। পরে কোষ্টগার্ড ও পুলিশের টহল টিমের উপস্থিতি দেখে জেলেরা নৌকাগুলি নদীর তীরে রেখে পালিয়ে যায়।

এ সময় যৌথ অভিযানের মাধ্যমে জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার আটক করতে সক্ষম হই। কোষ্টগার্ড কমান্ডার জানান, অভিযানে আটককৃত জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার উপজেলা প্রশাসনের হেফাজতে দেয়া হয়েছে যার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। কাটাখালী এলাকার গ্রাম পুলিশ আব্বাস উদ্দিন জানান, আটককৃত নৌকাগুলি লালমোহন এলাকার তারা প্রশাসনের ধাওয়া খেয়ে তজুমদ্দিনের মেঘনার কাটাখালীতে ডুকে পরেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD