নির্বাচনে নাশকতাকারী যে দলেরই হোক কঠোর ব্যবস্থা: র‌্যাব অধিনায়ক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনে নাশকতাকারী যে দলেরই হোক কঠোর ব্যবস্থা: র‌্যাব অধিনায়ক

নির্বাচনে নাশকতাকারী যে দলেরই হোক কঠোর ব্যবস্থা: র‌্যাব অধিনায়ক




অনলাইন ডেস্ক:আসন্ন উপজেলা নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করলে সে দলেরই হোক না কেন কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন র‌্যাব-১৩’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বিপিএম(বার), পিপিএম।শনিবার (৯ মার্চ) র‌্যাব-১৩’র নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) ক্যাম্পে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‌্যাব কর্মকর্তা বলেন, কেউ যদি ভোট নস্যাৎ করার চেষ্টা করে কিংবা নাশকতা করার চেষ্টা করে কিংবা জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সে ব্যক্তি যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সহিসংতা মোকাবেলায় ভোটের আগে ও পরের দু’দিন পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা। উৎসব মুখর পরিবেশে একজন ভোটার যাতে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরতে পারে সেটি নিশ্চিত করতে চাই আমরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর আরমীন রাব্বি, নীলফামারী ক্যাম্প অধিনায়ক মেজর এটিএম নাজমুল হুদা, সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, সহকারী পুলিশ সুপার আহসান, সহকারী পুলিশ সুপার সিদ্দিক প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD