নির্বাচনের আগে সিনহা অপপ্রচারে উসকানি না দিলেও পারতেন: কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:49:56 am, Saturday, 22 September 2018
  • 38 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নির্বাচনের আগে বই প্রকাশ করে সরকারবিরোধী অপপ্রচারে উসকানি না দিলেও পারতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) কয়েকটি প্রকল্পের কাজ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তার (সুরেন্দ্র কুমার সিনহা) লেখা বই তিনি প্রকাশ করবেন- এটাই স্বাভাবিক। তবে আমার প্রশ্ন একটাই, তা বিদেশের মাটিতে বসে কেন? আর নির্বাচনকে সামনে রেখে কেন? বইটি আরও দুই-তিন মাস পরেও প্রকাশ করা যেত। বইটি এ সময়ে প্রকাশ করে সরকারবিরোধী অপপ্রচারের উসকানি না দিলেও পারতেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল ক্রাইমকে মোকাবিলা করতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এতে স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সেভাবেই আইনটি প্রয়োগ করা হবে।

যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দল ও নেতাদের ঐক্য প্রক্রিয়া, যুক্তফ্রন্টকে সরকার স্বাগত জানায়। তারা সভা–সমাবেশেরও অনুমতি পাচ্ছে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ কমিশনারকে। যারাই সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে চান তাদের অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন যে কানো নিবন্ধিত রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আরিফুল ইসলাম, বিআরটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সানাউল হক, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

নির্বাচনের আগে সিনহা অপপ্রচারে উসকানি না দিলেও পারতেন: কাদের

প্রকাশের সময় : 12:49:56 am, Saturday, 22 September 2018