নলছিটি মিল্টন সরকার চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা পুলিশ কর্মকর্তা নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নলছিটি মিল্টন সরকার চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা পুলিশ কর্মকর্তা নিহত

নলছিটি মিল্টন সরকার চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা পুলিশ কর্মকর্তা নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়াডাঙ্গায় মিল্টন সরকার (২৮) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা মিল্টন সরকার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের সুভাস চন্দ্রের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিয়মিত টহলের ডিউটি পালনের জন্য একজন কনস্টেবলের সঙ্গে মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিলেন এসআই মিল্টন সরকার। পথিমধ্যে ওদুদ শাহ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

এসআই মিল্টনের সঙ্গে থাকা কনস্টেবল দীপক বলেন, ‘থানা থেকে বের হয়ে উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন মিল্টন সরকার। দ্রুতগামী ট্রাকটি এ সময় পালানোর চেষ্টা করলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার।’

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন স, ‘রাতে নিয়মিত টহল ডিউটির জন্য নিজ মোটরসাইকেলযোগে থানা থেকে বের হয় মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তাকে আর জীবিত পাওয়া যায়নি।’

এ সময় ঘাতক ট্রাকটি আটকে অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার এই পুলিশ কর্মকর্তা। এ দিকে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক পদে যোগদান করেন মিল্টন সরকার। তার বাবাও বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য। তার বিপি নং – ৮৬১৩১৫১৪১৫।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD