নতুন কাউন্সিলর দুই সিটিতে হলেন যারা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




নতুন কাউন্সিলর দুই সিটিতে হলেন যারা

নতুন কাউন্সিলর দুই সিটিতে হলেন যারা




অনলাইন ডেস্ক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটির কাউন্সিলর নির্বাচনের ফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সিটি নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল। আর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

ঢাকা উত্তরের নতুন কাউন্সিলর যারা

বেসরকরিভাবে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ঢাকা উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৩৮ নম্বর ওয়ার্ডে শেখ সেলিম, ৩৯ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৪০ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম ঢালি, ৪১ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৪২ নম্বর ওয়ার্ডে ফারুক আহম্মেদ, ৪৩ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৪৪ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম শফিক, ৪৫ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. সাইদুর রহমান সরকার, ৪৭ নম্বর ওয়ার্ডে মোতালেব মিয়া, ৪৮ নং ওয়ার্ডে মাসুদুর রহমান দেওয়ান, ৪৯ নম্বর ওয়ার্ডে মো. আনিছুর রহমান নাঈম, ৫০ নং ওয়ার্ডে ডি এম শামীম, ৫১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শরীফুর রহমান, ৫২ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ আহমেদ, ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন ও ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন।

এছাড়া উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোসা. মাহফুজা ইসলাম, ১৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কামরুন নাহার, ১৫ নম্বর ওয়ার্ডে সোনিয়া সুলতানা রুনা, ১৬ নম্বর ওয়ার্ডে ইলোরা পারভীন, ১৭ নম্বর ওয়ার্ডে জাকিয়া সুলতানা, ১৮ নম্বর ওয়ার্ডে কমলা রানী মুক্তা নির্বাচিত হয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটিতে নতুন কাউন্সিলর হলেন যারা

মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও ছয়জন সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়।

সাধারণ ১৮টি ওয়ার্ডের বেসরকারি ফলাফলে ৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান সাইজু, ৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক, ৬০ নম্বর ওয়ার্ডে আনোয়ার মজুমদার, ৬১ নম্বর ওয়ার্ডে জুম্মন মিয়া, ৬২ নম্বর ওয়ার্ডে মোশতাক আহমদ, ৬৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৬৪ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান মোল্লা, ৬৫ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন ভুইয়া, ৬৬ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন মিয়া, ৬৭ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিম, ৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদ হাসান পলিন, ৬৯ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৭০ নম্বর ওয়ার্ডে আতিকুর, ৭১ নম্বর ওয়ার্ডে খায়রুজ্জামান, ৭২ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম শাহীন, ৭৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৭৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৭৫ নম্বর ওয়ার্ডে তোফাজ্জল জয়ী হয়েছেন।

সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ২৫ নম্বরে সুলতানা আহমেদ, সংরক্ষিত ২৪ নম্বর ওয়ার্ডে ফুলবানু পলি, সংরক্ষিত ২৩ নম্বর ওয়ার্ডে মনিরা চৌধুরী, সংরক্ষিত ২২ ওয়ার্ডে হোসনে আরা শাহীন, সংরক্ষিত ২১ নম্বর ওয়ার্ডে রোকসানা আক্তার, সংরক্ষিত ২০ নম্বর ওয়ার্ডে নাসরিন আহমেদ জয়ী হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD