নগরীর সাগরদীতে সন্ত্রাসীদের কোপে রক্তাক্ত লাকড়ি ব্যবসায়ী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




নগরীর সাগরদীতে সন্ত্রাসীদের কোপে রক্তাক্ত লাকড়ি ব্যবসায়ী

নগরীর সাগরদীতে সন্ত্রাসীদের কোপে রক্তাক্ত লাকড়ি ব্যবসায়ী




নিজস্ব প্রতিনিধি॥  নগরীর সাগরদী এলাকায় লাকড়ি ব্যবসায়ীসহ চারজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতরা হলো, দক্ষিণ সাগরদী এলাকার মৃত কেরামত আলীর ছেলে আলী আশরাফ শিকদার ও তার ছেলে সজীব শিকদার রাজিব ও তার স্ত্রী হেপি বেগম।গত শনিবার বিকেল ৫ টায় ২৩নং ওয়ার্ড ফকির বাড়ি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের মধ্যে গুরুতর আলী আশরাফ সিকদারকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত আলী আশরাফ সিকদার জানান, শনিবার বিকেল ৫টায় তুচ্ছ ঘটনার জের ধরে আশরাফ শিকদারের ছোট ছেলে সজীব শিকদার এর সাথে বড় ভাই মাজেদ শিকদারের ছেলে আজাদ ও মাইনুলের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে সজীবকে আজাদ ও মাইনুল পিটিয়ে আহত করে। এই ঘটনায় আলী আশরাফ জিজ্ঞাসাবাদ করতে গেলে আজাদ মাইনুল তার ওপর ক্ষিপ্ত হয়ে যায়। পাশাপাশি অতর্কিতভাবে আলী আশরাফ কে কুপিয়ে গুরুতর জখম করেন আজাদ ও মাইনুল।

অপর একটি সূত্র জানায়,দীর্ঘদিন ধরে দক্ষিণ সাগরদী এলাকায় আজাদ ও মাইনুলের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। যে কোন বিষয় নিয়ে নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে মানুষের উপরে হামলা চালায় ঘটনার দিন হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চাচা আলী আশরাফ কে। আজাদ ও মইনুলের কর্মকাণ্ড এলাকার সাধারণ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলেছে, তাদের বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় স্বজনরা হামলায় আহত আলী আশরাফ কে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আলী আশরাফ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD