ধানক্ষেতে অজ্ঞাত এক যুবকের লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধানক্ষেতে অজ্ঞাত এক যুবকের লাশ

ধানক্ষেতে অজ্ঞাত এক যুবকের লাশ

ধানক্ষেতে অজ্ঞাত এক যুবকের লাশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে ধানী জমির ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া-চকজোড়া রাস্তার দামুড়পাড় এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিপাতের কারণে আশপাশের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ছেলেরা জমিতে মাছ ধরার জন্য জাল ফেলতে যায়। এসময় রাস্তার পাশে ধানী জমিতে পানির ভিতর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

স্থানীয়রা আরো জানান, এলাকাটি নির্জন এলাকা। সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে লোকজন খুব কমই যাতায়াত করে। নির্জন এলাকা হওয়ায় এখানেই হত্যা করতে পারে আবার অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যেতে পারে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। কানের পাশে হালকা ক্ষতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD