ধর্ষণের শিকার শিশুটির পেটে ব্যথা নিয়ে হাসপাতালে, জানলেন পরিবার Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণের শিকার শিশুটির পেটে ব্যথা নিয়ে হাসপাতালে, জানলেন পরিবার

ধর্ষণের শিকার শিশুটির পেটে ব্যথা নিয়ে হাসপাতালে, জানলেন পরিবার

ছবি:সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় ৪ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৬ জুন) ফতুল্লার ভুইগড় পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, সোমবার (১৫ জুন) থেকে শিশুটির পেটে ব্যথার কথা তার বাবা-মাকে জানায়। সারারাত ব্যথা থাকায় মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা করে তার বাবা-মাকে জানায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী সিরাজুল ইসলামকে আটক করে এলাকাবাসী।

পুলিশের জিজ্ঞাসাবাদে সিরাজুল ধর্ষণের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, সোমবার দুপুরে শিশুটির বাবা-মা কাজে থাকায় তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জানান, ঘটনাস্থল থেকে সিরাজুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD