দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

 

 

সংঘর্ষ হওয়ার পরবর্তীতেই এলাকার স্থানীয় জনতা ও বাসের সুস্থ থাকা যাত্রীরা আহতদের দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজীপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট হয়ে ছেড়ে আসা খুলনাগামী রয়েল পরিবহন নামক একটি বাসের সাথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ছেড়ে আসা যশোরগামী মামুন পরিবহনের সঙ্গে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় সামনা-সামনি একটি বাসের ধাক্কা লাগে।

 

 

এতে দুটি বাসের সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় দুইটি বাসের যাত্রীই আহত হয়, পরবর্তীতে আহতের সংখ্যা হিসাব করা হলে দেখা যায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে এই সংঘর্ষ এর ফলে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

ঘটনাটি ঘটার পরবর্তীতে ফরিদপুর হাইওয়ে থানা পুলিশ কয়েক ঘন্টার জন্য বাইপাস সড়কটি বন্ধ করে দেয়। ওই পথে যাতায়াতকারী যানবাহনগুলো তখন বিপাকে পরে যায়, রাস্তাটি বন্ধ থাকার কারনে তারা ফরিদপুর শহর হয়ে ভাঙ্গা রাস্তার মোড় দিয়ে চলাচল করতে শুরু করে।

 

 

উক্ত সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, রেকার দিয়ে বাইপাসের ওপর পড়ে থাকা দুটি বাস সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে সড়কটি খুলে দেওয়া হয়। এর আগে ওই রাস্তাটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD