দুই দশক পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান, চাঙা নেতাকর্মীরা Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অভিজ্ঞদের বাইরে রেখে নতুন নেতৃত্বে সরকার গঠন




দুই দশক পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান, চাঙা নেতাকর্মীরা

দুই দশক পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান, চাঙা নেতাকর্মীরা




নিজস্ব প্রতিবেদক ॥ প্রায় দুই দশক পর বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে বরিশালসহ উপকূলীয় অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। দীর্ঘদিন পর তার আগমন স্থানীয় বিএনপিকে আবারও সংগঠিত ও চাঙা করতে ভূমিকা রাখছে। ইতোমধ্যে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “এই জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এটি হবে বরিশালের ইতিহাসে অন্যতম বড় সমাবেশ।”

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, তারেক রহমানের উপস্থিতি আগামী জাতীয় নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপির বিজয় সম্ভাবনা বাড়াবে।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও বরিশাল কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে তারেক রহমানের সফর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বরিশাল পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, সভাস্থলে পর্যাপ্ত পুলিশ, সিটিএসবি ও ডিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল টহল জোরদার করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বরিশাল অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD