তৃতীয়বারের অভিযানে পোলট্রি বস্তায় ভরা সরকারি চাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তৃতীয়বারের অভিযানে পোলট্রি বস্তায় ভরা সরকারি চাল

তৃতীয়বারের অভিযানে পোলট্রি বস্তায় ভরা সরকারি চাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুরে তৃতীয়বারের অভিযানে আরও ৩৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে জামালপুর জেলা পরিষদ সদস্য ও সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলালের ভাড়া দেওয়া গুদাম থেকে পোলট্রি বস্তায় ভরা এই চাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা বেগম।

 

এসব চাল নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে সকালে একই ইউনিয়নের চিকারপাড় গ্রামে অভিযান চালিয়ে কালোবাজারে পাচারের সময় ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা দরে বিক্রির জন্য বরাদ্দ ছিল। জামালপুরে এ পর্যন্ত ৩টি স্থান হতে এসব চাল উদ্ধার হলেও চাল চোরাই কাজে জড়িত কেউ রহস্যজনক কারণে গ্রেপ্তার হচ্ছেনা বলে মন্তব্য করেছেন সুধীমহল। তবে এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা খাদ্য বিভাগ।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা বেগম জানান, গোপনে খবর পেয়ে বিয়ারা পলাশতলা বাজারের একটি গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই গুদামটির মালিক সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলালের। তিনি নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুদামটি ভাড়া দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার স্বার্থে দুলাল গুদামটির দরোজা খুলে দিয়েছেন। সেখানে ৭৪টি সরকারি পরিত্যক্ত বস্তা পাওয়া গেছে। পাশেই পোল্ট্রি ফিডের ৩৭টি বস্তায় যে চাল পাওয়া গেছে সেসব সরকারি চাল। নূরুল ইসলাম পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

এদিকে সকালে একই ইউনিয়নের চিকারপাড় এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচারের খবর পেয়ে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে চাল ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়ির সামনে ৩টি ইজিবাইক থেকে ৫০ বস্তা চাল জব্দ করে নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়।

 

এ ঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমান, কালোবাজারি আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD