ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন স্থগিত ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন স্থগিত !

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন স্থগিত !




অনলাইন ডেস্ক:ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ডের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

 

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

 

 

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সাতজনকে বিবাদী করা হয়েছে।

 

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, রিট আবেদনটি আজ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টে উত্থাপন করা হবে। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে।

 

 

রিটে বলা হয়, এর আগেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছিল। কিন্তু আদালত সে বিষয়ে কোনও সিদ্ধান্ত না দেয়া সত্ত্বেও গত ২২ জানুয়ারি নির্বাচন কমিশন পৃথক দুইটি তফসিল ঘোষণা করে। এ অবস্থায় কমিশনের তফসিলটি সংবিধান ও আইনের পরিপন্থী।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD