ঢাকায় মা–মেয়ে হত্যার ঘটনায় পালানো গৃহকর্মী নলছিটিতে গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




ঢাকায় মা–মেয়ে হত্যার ঘটনায় পালানো গৃহকর্মী নলছিটিতে গ্রেপ্তার

ঢাকায় মা–মেয়ে হত্যার ঘটনায় পালানো গৃহকর্মী নলছিটিতে গ্রেপ্তার




ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও কিশোরী মেয়ে নাফিসাকে হত্যার মামলায় পুলিশের প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, আয়েশাকে জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন হবে। এর আগে পুলিশ জানায়, হত্যার আগে তরুণী গৃহকর্মী আসল নাম–ঠিকানা গোপন করে ওই বাসায় কাজ নেন। বাড়িতে যোগ দেওয়ার সময় কোনো মোবাইল ফোনও তার কাছে ছিল না। পরে যে ফোনটি তিনি নিয়ে যান, সেটি বাসা ছাড়ার পরই বন্ধ করা হয়। আশপাশের বেশিরভাগ সিসিটিভি অচল থাকায় তাকে শনাক্তে পুলিশকে বহু কৌশল ব্যবহার করতে হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় ছুরিকাঘাতে দুইজনকে হত্যা করা হয়। নিহত লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং মেয়ে নাফিসার দেহে চারটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার পর রাতেই নিহতের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন যে বাসা থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে ব্যাগ হাতে নিয়ে ভবন ত্যাগ করেন। মাত্র চারদিন আগে চাকরিতে যোগ দেওয়া এই তরুণীর আচরণও সন্দেহজনক বলে জানায় পরিবার।

মেয়র ও মেয়ের জানাজা শেষে মঙ্গলবার নাটোরের দক্ষিণ বড়গাছায় দাফন সম্পন্ন করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদ্ঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD