ডিসির নতুন কৌশল Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডিসির নতুন কৌশল

ডিসির নতুন কৌশল




অনলাইন ডেস্ক: কাজের গতি বাড়াতে মাঠপর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সময় মতো (সকাল ৯ টা থেকে ৯ টা ৪০ এর মধ্যে) উপস্থিত থাকার জন্য মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার কর্মীদের মিষ্টি খাইয়েছেন।

সময় মতো উপস্থিত থাকায় কর্মীদের পাঠানো ওই শুভেচ্ছাবার্তায় লেখা হয়, ‘যথাসময়ে (সকাল ৯টা) অফিসে উপস্থিত থাকায় আপনাকে ধন্যবাদ। এভাবে ভবিষ্যতে প্রত্যেক কর্মদিবসে যথাসময়ে উপস্থিত থেকে সরকারি কাজে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।’

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার কেএম রফিকুল ইসলাম জানান, আনুমানিক ৫৫ জন কর্মকর্তার ডেস্কে এই চিরকুট ও মিষ্টি পাঠানো হয়। কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে মিষ্টি ও শুভেচ্ছা বার্তা পাঠান জেলা প্রশাসক।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, আমরা চাচ্ছি সবাই যথাসময়ে অফিসে আসুক। এর মধ্যে পরীক্ষামূলক একটি হাজিরা খাতায় দেখেছি সবাই ঠিক সময়ে অফিসে আসছেন। কর্মকর্তাদের কাজের উৎসাহ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD